ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৯ জন

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

১২ ফেব্রুয়ারি, ২০২২,  6:49 PM

news image

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। 

এর মাঝে এসআই সোহেল রানার নেতৃত্বে একটি টীম শম্ভুগঞ্জ রেলস্টেশন রোড থেকে মাদক ব্যবসায়ী মোর্শেদ আলীকে গ্রেফতার করে। তার কাছ থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এসআই মানিকুল ইসলামের নেতৃত্বে একটি টীম নগরীর ময়নার মোড় থেকে দস্যুতা মামলার সন্দিগ্ধ আসামী  রাজু ও ইসহাককে গ্রেফতার করে।  

এছাড়া এসআই নিরুপম নাগ, এসআই মেহেদী হাসান, এএসআই আবুল কালাম আজাদ, এএসআই রুহুল আমীন, এএসআই সুজন চন্দ্র পৃথক অভিযানে বিভিন্ন এলাকা থেকে সিআর মামলায় পরোয়ানাভুক্ত আরো ৬ জনকে গ্রেফতার করে।

তারা হলো, বন্দমদল এলাকার মোঃ সজিব মিয়া, ভাটি ঘাগড়ার আনোয়ার হোসেন ফারুক, চরনিলক্ষিয়ার সুজন মিয়া, লিটন মিয়া, শহিদ মিয়া ও মোশারফ হোসেন। গ্রেফতারকৃতদেরকে আদালতে পাঠিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।