ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

শীতকালেও সুন্দরগঞ্জে তিস্তা নদীর ভাঙ্গন

#

১২ ফেব্রুয়ারি, ২০২২,  11:49 AM

news image

শীতকালেও তিস্তায় ভাঙন দেখা দিয়েছে। অব্যাহত ভাঙনে যেন দিশাহারা হয়ে পড়েছে তিস্তা পাড়ের মানুষ। তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে বসতবাড়ি, রাস্তাঘাটসহ ফসলি জমি।


উপজেলার হরিপুর, চন্ডিপুর, কাপাসিয়া ও শ্রীপুর ইউনিয়নের উজানের বিভিন্ন চরে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে।একদিকে কনকনে ঠান্ডা,অন্যদিকে করোনার থাবা এরপর তিস্তার ভাঙনে কাহিল চরবাসি।

 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর, শ্রীপুর কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তা নদী।


চন্ডিপুর ইউপি চেয়ার‍ম্যান ফুল মিয়া জানান, গত ৩ বছর ধরে সারা বছরেই নদী ভাঙছে।যা এর আগে কখনো হয়নি।বিশেষ করে উপজেলার চরচরিতাবাড়ি, চর মাদারীপাড়া, মাদারী পাড়া, কাশিমবাজার, লালচামার, কেরানির চর, ফকিরের চর, কালাইসোতার চর এলাকায় তীব্র আকারে ভাঙন দেখা দিয়েছে।


গত ১০ দিনের ব্যবধানে তিস্তা সেতু পয়েন্ট উজান বোচাগাড়ি এলাকায় ১৫টি পরিবারের বসতভিটা, ফসলি জমি, রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়ে গেছে ৷ হুমকির মুখে শতাধিক বাড়ি ৷