ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

দোয়ারাবাজারে সেচ দিতে গিয়ে অসাবধানতায় কৃষকের মৃত্যু!

#

১১ ফেব্রুয়ারি, ২০২২,  10:54 PM

news image

দোয়ারাবাজারে জমিতে পানি দিতে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসমাইল হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।


শুক্রবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬ ঘটিকার সময় উপজেলার বীরসিং গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন একই এলাকার মৃত আব্দুল খালেকের পুত্র।


নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ইসমাইল হোসেন তার চাষকৃত জমিতে সেচ দেওয়ার জন্য পানির বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে যান। এ সময় অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।


দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।