ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিশ্বনাথ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ডেপুটি ল্যাফটেনেন্ট মোজাহিদ খানের মতবিনিময়

#

নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি, ২০২২,  8:54 PM

news image

বিশ্বনাথের কৃতি সন্তান, গ্রেটার মানচেষ্ঠারের ডেপুটি ল্যাফটেনেন্ট মোজাহিদ খান বলেছেন, জন্ম মাটিকে ভালবাসি। মা-মাতৃকার টানে বার বার ছুটে আসি জন্মমাটিতে। মাতৃভুমির মানুষের কল্যাণে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করি।


তিনি বলেন, সব প্রবাসীরাই দেশের জন্য এলাকার জন্য কিছু করতে পারলে তারা নিজেকে গর্বিত মনে করেন। তিনি বলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাংবাদিকদের সুনাম দেশের গন্ডি পেরিয়ে বহি:বিশ্বে রয়েছে। এই অঞ্চলের সাংবাদিকরা বস্তু নিষ্ট সংবাদ পরিবেশন করে মানুষের আস্থা অর্জন করেছেন। 


ঐতিহ্যবাহি বিশ্বনাথ প্রেসক্লাব একদিন আন্তর্জাতিক অঙ্গনে স্থান করে নিবে। তিনি শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।


বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. জামাল মিয়া।


বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, প্রনঞ্জয় বৈদ্য অপু। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের নুর উদ্দিন, মো.আবুল কাশেম, প্রাথমিক সদস্য আহমদ আলী হিরণ প্রমুখ।