ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

গাইবান্ধায় ছোট ভাইকে হত্যার দায়ে বড়ো ভাইয়ের মৃত্যুদণ্ড

#

১০ ফেব্রুয়ারি, ২০২২,  10:23 PM

news image

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দরবস্তু ফানিপাড়া গ্রামে স্ত্রীয় সঙ্গে পরকীয়ার জের ধরে সহোদয় ছোট ভাই শাওনকে দা দিয়ে কুপিয়ে হত্যা মামলায় বড় ভাই তানজিয় আহমেদকে(৩০)মৃত্যুদন্ড দিয়েছেন আদালত৷ বৃস্পতিবার(১০ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন৷ রায় ঘোষণায় সময় আসামি তানজির আহমেদ আদালতে উপস্থিত ছিলেন৷ মৃত্যুদণ্ড প্রাপ্ত তানজির আহমেদ গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্তু কানিপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে৷ 

মামলা সুত্রে জানা গেছে, তানজিয় আহমেদের স্ত্রীর সঙ্গে তার সহোদয় ছোট ভাই সাগর আহমেদ শাওনের পরকীয়া ছিল৷ ঘটনা বুঝতে পেয়ে তানজির ২০২০ সালের  ৬ জানুয়ারি ভাই শাওনকে দা দিয়ে কুপিয়ে হত্যায় পর লাশ গোবরের ডিপির নিচে পুতে রাখেন৷ এ ঘটনায় পরদিন শাওনের অপর বড় ভাই বেনজির আহমেদ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন৷ পরবর্তীতে পুলিশ বাড়ির সামনের গোবরের নিচ থেকে লাশ উদ্ধারসহ সন্দেহভাজন তানজির আহমেদকে আটক করে ৷ পরবর্তীতে তানজির আহমেদ ছোট ভাই শাওনকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন৷ এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. ফারুক আহম্মেদ প্রিন্স বলেন, এ মামলাটি তদন্ত শেষে পুলিশ তানজির আহমেদের নামে আদালতে অভিযোগপত্র দেয় ৷ দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে দোষ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন৷ এটি একটি ন্যাক্কারজনক হত্যার ঘটনা, মৃত্যুদন্ড হওয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি জানান৷