ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ময়মনসিংহ জেলা রেটেড দাবালীগ'র পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

০৯ ফেব্রুয়ারি, ২০২২,  1:33 AM

news image

মুজিব শতবর্ষ ময়মনসিংহ জেলা রেটেড দাবা লীগ-২০২১ ইং এর পুরস্কার বিতরণী অনুষ্টান অনুষ্ঠিত।  গত ৮ ফেব্রুয়ারী পুলিশ লাইন্স ময়মনসিংহে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার (ট্রফি, নগদ অর্থ, ক্রেস্ট, মেডেল) বিতরণ করেন ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ বিপিএম, অতিরিক্ত আইজিপি, বাংলাদেশ পুলিশ ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার  মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, মোঃ এহতেশামূল আলম, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা ও সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ মহানগর শাখা। ময়মনসিংহ জেলা পুলিশ ও ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে টুর্নামেন্টটি আয়োজন করে। ময়মনসিংহের ঐতিহ্যবাহী দাবা ক্লাব ‘দ্যা চেজ কিং’ টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে ২৩ জন রেটেড দাবাড়ুসহ ৭০ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। এছাড়া অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, দাবা সংগঠক ও সাংবাদিকবৃন্দ সহ প্রমূখ।