তানোরে স্কুল শিক্ষককে কুপিয়ে জখম!
০৬ ফেব্রুয়ারি, ২০২২, 11:40 PM
০৬ ফেব্রুয়ারি, ২০২২, 11:40 PM
তানোরে স্কুল শিক্ষককে কুপিয়ে জখম!
রাজশাহীর তানোরের চাঁদপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিম শাহ্কে (৩৫) কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ গোলাম রাব্বানী ওরফে বিষু বাহিনী। এদিকে ৫ ফেব্রুয়ারী শনিবার মুন্তাজ আলী শাহ্ বাদি হয়ে গোলাম রাব্বানী বিষুসহ ৫ জনকে আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।
এদিন ৫ ফেব্রুয়ারী শনিবার সকালে মুন্ডুমালা পৌর এলাকার চুনিয়াপাড়া মহল্লায় এ ঘটনা ঘটেছে। এখবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে গোলাম রাব্বানী বিষু তার বাহিনী নিয়ে জোরপুর্বক শামিম শাহ্’র বাড়ির উঠান দিয়ে পানি নিস্কাশনের পথ তৈরী করে। এ সময় শিক্ষক শামিমসহ তার পরিবারের লোকজন বাধা দিতে গেলে কাউন্সিলর আতাউর রহমান বাবলুর উপস্থিতিতে গোলাম রাব্বানী বিষু বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা করে। এতে শিক্ষক শামিম তার ভাই সাহিন তার মা ও ভাবী জখম হয়। এদের মধ্যে শামিম ও শাহিনের অবস্থা আশঙ্কাজনক তারা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা জানান, গোলাম রাব্বানী বিষু ও জয়নাল বাহিনী স্থানীয় কাউন্সিলরের মদদে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
এদিকে খবর পেয়ে মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এবিষয়ে তানোর থানার অফিসার ইন্চার্জ ওসি রাকবুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে মুন্তাজ আলী বলেন, গত পৌর নির্বাচনে মেয়র পদে নৌকার ও কাউন্সিলর বাবুর বিপক্ষে ভোট করায় তারা নানাভাবে তাদের ওপর অত্যাচার নির্যাতন করে আসছে।
এবিষয়ে কাউন্সিলর আতাউর রহমান বাবু বলেন, গোলাম রাব্বানী বিষু এটা অন্যায় করেছে। তবে গোলাম রাব্বানী বিষু অভিযোগ অস্বীকার করে বলেন, এঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নাই।