ঢাকা ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

টানাবৃষ্টিতে ডুবলো আলু ক্ষেত!

#

০৬ ফেব্রুয়ারি, ২০২২,  11:38 PM

news image

মাঘের শীতে দিনব্যাপী বৃষ্টির কারণে বোঝার উপায় নেই শীতকাল, না বর্ষাকাল! মাঘের শীতে আষাঢ়ের মতো এমন টানা বৃষ্টিতে ডুবে গেছে  রাজশাহীর তানোর উপজেলার নারায়ণপুর গ্রামের আলু ক্ষেত।  ক্ষেতে পানি জমে থাকার কারণে আলুর ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। আর কিছু দিন পরই আলু তোলার সময়। তবে দুই একদিন আগে আলুক্ষেতে যে সমস্ত আলুচাষিরা পানি দিয়েছিলেন, তারা পড়ছেন চরম বিপাকে।


উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র থেকে জানা গেছে, উপজেলায় এবার ১৩ হাজার ২৪৫ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। যা গতবারের চেয়ে বেশি। কিন্তু এখন পর্যন্ত ১০ ভাগও আগাম আলু ওঠেনি। ফলে এই বৃষ্টির কারণে আলুর ক্ষেত পানিতে তলিয়ে গেছে।