ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

কুড়িগ্রামে হাসপাতালের ওয়াশরুমে মিললো নবজাতকের মরদেহ

#

নয়ন দাস,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

০৬ ফেব্রুয়ারি, ২০২২,  6:24 PM

news image

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের নারী ওয়ার্ডের ওয়াশরুমের কমোড থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নারী মেডিসিন ওয়ার্ডের ওয়াশরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ নবজাতকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।


হাসপাতাল সূত্র জানায়, সকালে হাসপাতালের ক্লিনার নারী মেডিসিন ওয়ার্ডের (৫ নম্বর ওয়ার্ড) ওয়াশরুম পরিষ্কার করতে যান। সেখানে কমোডে একটি নবজাতকের মরদেহ দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে ওই নবজাতকের পরিচয় পাওয়া যায়নি।


হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ বলেন, ‘নবজাতকটি সদ্য প্রসূত ও বেওয়ারিশ। ধারণা করা হচ্ছে, শনিবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাতের কোনো এক সময় শিশুটিকে কমোডে ফেলে দেওয়া হয়। তবে শিশুটি হাসপাতালে ডেলিভারি হয়নি বলে আমরা গাইনি ও প্রসূতি ওয়ার্ড সূত্রে নিশ্চিত হয়েছি।’


তিনি আরও বলেন, আমরা পুলিশকে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি। তারা বিষয়টি তদন্ত করবেন।


এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, আমরা এখন ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।