ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

যশোরে ট্রেনের ধাক্কায় ঘড়ি ব্যবসায়ী নিহত

#

মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধিঃ

০৪ ফেব্রুয়ারি, ২০২২,  11:27 PM

news image

যশোরে ট্রেনের ধাক্কায় আব্দুল হাকিম  ৫৫  নামে একজন মারা গেছেন। শুক্রবার ৪ ফেব্রুয়ারি   শহরের মুজিব সড়কের রেলগেটে এলাকায় এই ঘটনা ঘটে। আব্দুল হাকিম যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি ভোরের সাথী সংগঠনের সদস্য ছিলেন। নিহতের ছোট ভাই রফিকুল ইসলাম জানান, আব্দুল হাকিমের ঘড়ির দোকান আছে। তিনি যশোরের ভোরের সাথী নামে সংগঠনের সদস্য। প্রতিদিনের মতো শুক্রবার সকালে খুব ভোরে হাটতে বের হন। হাটা শেষে পৌরপার্কে জগিং করে বাসায় ফিরছিলেন। রেলেগেট পার হচ্ছিলেন। এসময় বেনাপোলগামী বেতনা ট্রেন যাচ্ছিলো। হটাৎ পড়ে গিয়ে চলন্ত ট্রেনে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।