ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিন'র স্মরণে স্বাস্থ্য সেবা ও বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

০৩ ফেব্রুয়ারি, ২০২২,  9:21 PM

news image

ময়মনসিংহের প্রয়াত ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিন এর স্মরণে স্বাস্থ্য সেবা ও বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান করা হয় । ০৩ ফেব্রুয়ারী ময়মনসিংহ জেলা  মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্বাস্থ্য বিধি মেনে স্বাস্থ্য সেবা ও মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সংরক্ষিত আসন-৩২৬ এর সংসদ  সদস্য মনিরা সুলতানা মনি। 

প্রধান অতিথি বক্তব্যে মনিরা সুলতানা মনি বলেন, আমার বড়ো পরিচয় আমি একজন মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিকের মেয়ে। আমি এমপির  চেয়ে ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা মেয়ে হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। ভাষার মাসে এমন একটি আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই এবং এই অনুষ্ঠানে এসে খুবই ভালো লাগছে কারণ পিতার কাছে সন্তান আসলে যেমন শান্তি লাগে ঠিক তেমনি আপনাদের কাছে আসলে আমারও এমন অনুভূতি লাগে। ময়মনসিংহ জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা ও ক্যাম্পিং ব্যবস্থাপক ও মাসিক জনপ্রশাসন এর ময়মনসিংহ বিভাগীয় সম্পাদক রবিন বরকত উল্লাহ এবং বীর মুক্তিযোদ্ধা ওয়াদুদ  ভূইয়া ও অ্যাড.আবুল কাশেম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন অনারেবল মেম্বার অব ইসি বি এম ডি কমিটির অন্যতম সহযোদ্ধা ডাঃ এ কে এম ওয়ালী উল্লাহ, সফিক উল্লাহ, আব্দুল মান্নান পাঠান,  লায়ন আব্দুর রশিদ রতন, বীর মুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন আহমেদ, আবুল কাশেম, আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ ভূইয়া ও ময়মনসিংহ জেলার ৫০ জন বীর মুক্তিযোদ্ধা। নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্ট বাংলাদেশ লিঃ এর সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করেন ভাষা সৈনিক মোস্তফা মোস্তফা এম এ মতিন স্মৃতি পরিষদ। অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার প্রায় ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ও স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।