ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

পরিবহন সংশ্লিষ্টদের কোভিড ১৯ এর বিশেষ টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন মেয়র টিটু

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

০১ ফেব্রুয়ারি, ২০২২,  4:41 PM

news image

কুলি, দিনমজুর, ক্ষুদে ব্যবসায়ী সহ বাজারের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে কোভিড ১৯ টিকা দিতে বাজারসমূহে ক্যাম্পেইন করার পর এবার বাসচালক, শ্রমিক সহ পরিবহন সংশ্লিষ্টদের বিশেষ  টিকাদানে ক্যাম্পেইন করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং পাটগুদাম আন্তঃজেলা বাসস্ট্যান্ডে এ ক্যাম্পেইন চালু করা হয়। ১ ফেব্রুয়ারী মঙ্গলবার মাসকান্দায় এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। 


ক্যাম্পেইনে মেয়র বলেন, কোভিড ১৯ এর প্রতিরোধে টিকার কোন বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী টিকা প্রদানের মাধ্যমে মানুষের সুরক্ষার যে নির্দেশ দিয়েছেন তা বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করেছি আমরা। 

ক্যাম্পেইন উদ্বোধনকালে আরোও উপস্থিত ছিলেন মসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, বিভিন্ন পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।  ক্যাম্পেইন উদ্বোধনের পর মাসকান্দা বাসস্ট্যান্ডে উপস্থিত জনতার মাঝে মাস্ক বিতরণ করেন মেয়র ইকরামুল হক টিটু।