ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

কোম্পানীগঞ্জে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত সর্দার গ্রেফতার

#

মোঃ মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধিঃ

০১ ফেব্রুয়ারি, ২০২২,  12:53 PM

news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আন্তঃজেলা ডাকাত সর্দার মো. সাদ্দাম হোসেনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩১ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাংলা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. সাদ্দাম হোসেন মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. আবুল কাশেমের ছেলে।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাদ্দাম হোসেন আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত সর্দার। তার বিরুদ্ধে নোয়াখালীর কোম্পানীগঞ্জ, ফেনীর সোনাগাজী ও চট্টগ্রামের মীরসরাই থানায় অস্ত্র, ডাকাতি ও চুরির ধারায় সাতটি মামলা রয়েছে। সকলের কাছে জানতে পারি ডাকাত সর্দার মো. সাদ্দাম হোসেনের সহযোগী কোম্পানীগঞ্জ, চাটখিল, ফেনীর সোনাগজী ও চট্টগ্রাম সহ তার অনেক সহযোগী রয়েছে। তিনি মুছাপুরে একজন প্রার্থীর পক্ষে এলাকায় ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছিলেন। দুর্ধর্ষ এ অপরাধীর গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলেও দাবি পুলিশের।