ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তানোরে তরুণী মারধরের মামলায় বখাতে মাইনুল গ্রেপ্তার

#

০১ ফেব্রুয়ারি, ২০২২,  11:14 AM

news image

রাজশাহীর তানোরে মিথ্যা অপবাদ দিয়ে ঘুরতে আসা তরুণ-তরুণীকে মারধরের মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।


সম্প্রতি শনিবার দিবাগত রাতে উপজেলার তালন্দ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম মইনুল ইসলাম (৩৫)। তিনি তানোর পৌর শহরের তালন্দ মধ্যপাড়ার বাসিন্দা।ঘুরতে এসে মারধরের শিকার তরুণ-তরুণী, ভিডিও ভাইরালঘুরতে এসে মারধরের শিকার তরুণ-তরুণী, ভিডিও ভাইরাল


মামলা ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে এক তরুণ ও তরুণীকে বেধড়ক মারধর ও অশ্লীল ভাষায় গালাগাল করেন তালন্দ-সমাসপুর গ্রামের মইনুল ও রাজু। উপজেলার তালন্দ-চৌবাড়িয়া প্রধান সড়কের লবাতলা ব্রিজসংলগ্ন রাস্তায়। ঘুরতে আসা অপরিচিত ওই তরুণ-তরুণীর বিরুদ্ধে রাস্তার পাশে অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে মারধর করেন তাঁরা। এ সময় সারওয়ার হোসেনসহ আরও দুজন স্থানীয় গণমাধ্যমকর্মী ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তাঁরা এ সময় তাঁদের বাধা দেন এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। মারধরের ওই ভিডিওটি পরে ফেসবুকে ভাইরাল হয়।


তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, ঘুরতে আসা তরুণ-তরুণীকে মারধরের ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে গত শনিবার রাতে মইনুল ও রাজুর নাম উল্লেখ করে মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে মইনুলকে গ্রেপ্তার করা হয়।


ওসি রাকিবুল বলেন, মইনুলকে এ মামলায় রোববার রাজশাহীর আদালতে পাঠানো হয়। অমানবিকভাবে নির্যাতনের এই ঘটনায় জড়িত অন্য আসামি রাজুকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত আছে।