ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

মুন্ডুমালায় মেয়রের উদ্যোগে তাপমাত্র পরিমাপ মেশিন ও স্যানিটাইজার উপহার

#

৩০ জানুয়ারি, ২০২২,  3:46 PM

news image

যত দিন যাচ্ছে রাজশাহীঞ্চলে করোনা ততই বিস্তার ঘটেই চলছে। রেট জোনে পরিণত হয়েছে রাজশাহী। তাই করোনা প্রতিরোধে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার বেশ কিছু এতিমখানা, মসজিদ ও মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে তাপমাত্র পরিমাপ মেশিন, স্যানিটাইজার ও মাস্ক বিতরণ শুরু করেছেন মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান।

সম্প্রতি বেশ কয়েক দিনের ন্যায় আজ (২৯ জানুয়ারী) শনিবার বেলা ১০টার দিকে পৌর কার্যালয়ের অবস্থিত মুন্ডুমালা ক্বওয়ামী মাদরাসা, প্রকাশনগর এতিমখানা মাদরাসা ও মহিলা ক্বওয়ামী মাদরাসায় শিক্ষকদের হাতে করোনা প্রতিরোধ সামগ্রী তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র আতাউর রহমান বাবলু ও প্যানেল মেয়র-২ আতিকুর রহমান প্রমূখ।

মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান বলেন, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও মসজিদ এতিমখানা ও ক্বওয়ামী মাদরাসা খোলা রয়েছে। তাদের করোনা প্রতিরোধে পৌরসভার উদ্যোগে বিনামূল্যে তাপমাত্রা পরিমাপ মেশিন, স্যানিটাইজার ও মাস্ক বিতনরণ করা হচ্ছে। কয়েকদিনের মধ্যে প্রায় ৩০টি প্রতিষ্ঠানে এগুলো দেয়া হবে।

মেয়র আরো বলেন, দেশে করোনার শুরু থেকেই তিনি গরীব অসহায় মানুষের পাশে থেকে চাল ও ডালসহ বিভিন্ন ধরণের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বর্তমানে আবারো বেড়েছে করোনার প্রকোট। তাই সবাইকে সচেতন করতে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ চলছে।