ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক তানভীর হাসান তানুসহ আহত ৩

#

আক্তারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁওঃ

২৯ জানুয়ারি, ২০২২,  8:18 PM

news image

আগামী ৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও ইউপি নির্বাচনকে কন্দ্রে করে সরকার দলীয় ও সতন্ত্র প্রার্থী সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। 


এ ঘটনায় তথ্য সংগ্রহ করতে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তানভীর হাসান তানুসহ তিন সংবাদকর্মীসহ উভয় পক্ষের কমপক্ষে পনেরজন আহত হয়েছে। 


পরে ঠাকুরগাঁও সদর থানার পুলিশ প্রশাসনের সহায়তায় আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার দুপরে সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে সেনুয়া ইউনিয়নের মন্ডলপাড়ায় সরকার দলীয় নৌকার প্রার্থী নোবেল কুমার সিংহ ও সতন্ত্র প্রার্থী মতিউর রহমানের সমর্থকরা একই সময় প্রচারণা চালায়। 


এসময় উভয়ের প্রার্থী সমর্থকরা মুখোমুখি অবস্থায় পরলে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পরে। পরে তাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় তথ্য সংগ্রহের সময় সংবাদকর্মীদের উপড় হামলা চালায় তারা। ছিনিয়ে নেয় ক্যামরা ও মোবাইল। পরবর্তিতে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার তীব্র নিন্দা জানায় গণমাধ্যমকর্মীরা।


এ বিষয়ে ঠাকুরগাঁও রিপোর্টাস ইউনিটির সভাপতি এমদাদুল ইসলাম ভুট্টো বলেন, আজ গণমাধ্যমকর্মীদের কোন নিরাপত্তা নেই। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনতে হবে অন্যথায় রাজপথে কঠোর আন্দোলন করা হবে বলে জানান তিনি। 

সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, সাংবাদিকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।