ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

শিবালয়ে কোচ চাপায় অটোরিক্সা চালক নিহত ৩

#

২৯ জানুয়ারি, ২০২২,  6:25 PM

news image

ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। কয়েক দিনের ব্যবধানে গতকাল শনিবার দুপুরে কমফোর্ট লাইন পরিবহণের কোচের চাকায় পৃষ্ঠ হয়ে অটোরিকশার চালক ও অপর ২ যাত্রী নিহত হয়েছে। 

নিহতরা হচ্ছে- হরিরামপুর উপজেলা হাপানিয়া গ্রামের অটোরিকশা চালক জাহিদ (৩৫), যাত্রী আব্দুর রহমান (৩২) ও চাচাতো ভাই আব্দুর রেজ্জাক (৪০)। 

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, পাটুরিয়ামুখী কমফোর্ট লাইন পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক জাহিদ ও যাত্রী রহমান মারা যান। গুরুতর আহত রাজ্জাককে স্থানীয় মুন্নু হাসপাতালে নেয়ার পথে মারা যায়। বাস চালক উথলী বাসস্ট্যান্ড পর্যন্ত এসে পালিয়ে গেলে অপর বদলি চালক ছাত্তার মোল্লাকে (৫২) পুলিশ আটক করে।