ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

মসিকের উদ্যোগে কোভিড ১৯ এর বিশেষ টিকাদান ক্যা‌ম্পেইন

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

২৯ জানুয়ারি, ২০২২,  6:20 PM

news image

করোনা সংক্রমন রোধে কুলি, মজুর, দোকানদার সহ অন্যান্য সাধারণ মানুষকে কোভিড ১৯ এর টিকা নিতে ও রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকাদানে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ২৯ জানুয়ারী রোজ শনিবার নগরীর দুটি গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থান-মেছুয়া বাজার এবং নতুন বাজার এলাকায় শুরু হয়েছে এ ক্যাম্পেইন।

এ কার্যক্রমে ৩১ জানুয়ারী পর্যন্ত প্রতিদিন সকাল ০৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত ১৮ ঊর্ধ্ব নাগরিকদের বিনামূ‌ল্যে রে‌জি‌ষ্ট্রেশন ক‌রে টিকাদা‌ন করা হবে।

এ ক্যাম্পেইন পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী। তিনি জানান মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু মহোদয়ের নিদর্শে সকল শ্রেণী পেশার মানুষকে টিকাদানের আওতায় আনতে সর্বাত্মক কাজ কতে যাচ্ছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। বাজার এলাকার মানুষকে টিকাদানের আওতায় আনতে এ উদ্যোগ গ্রহণ করেছেন মসিক মেয়র ইকরামুল হক টিটু।  

তিনি আরও জানান পরিবহন শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টদের কথা বিবেচনা করে ফেব্রুয়ারির ১ তাং থেকে ৩ তারিখ পর্যন্ত মাসকান্দা বাসস্ট্যান্ড ও শম্ভুগঞ্জ ব্রিজ মোড় বাসস্ট্যান্ড এলাকার একইরকম ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

ক্যাম্পেইনের ১ম দিনে ১০০ মানুষকে স্পট রেজিস্ট্রেশন করে কোভিড ১৯ টিকাদান করা হয়েছে। পরিদর্শনকালে আরেও উপস্থিত ছিলেন খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার,স্বাস্হ্য কর্মী দিপালী মজুমদার,স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ প্রমূখ।