ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিশ্বনাথে নিখোঁজের ৮ দিন পর নাজির বাজার থেকে উদ্ধার

#

মোঃ আবুল কাসেম, বিশ্বনাথ সিলেটঃ

২৯ জানুয়ারি, ২০২২,  6:11 PM

news image

সিলেটের বিশ্বনাথে নিখোঁজের ৮ দিন পর নাজির বাজার থেকে ব্যবসায়ীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে থানা পুলিশ।তার নাম জয়দ্বীপ সরকার (৩৮)। গত শুক্রবার ২৯ জানুয়ারি রাত ৩টায় ওসমানীনগর থানার নাজির বাজারে স্বাভাবিক ভাবে বসা অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে।

  

এর আগে গেল ২২ জানুয়ারি সিলেট শহর থেকে নিখোঁজ হন তিনি। এর পর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিলনা। পরে এ ঘটনায় তার ভাই আপন সরকার বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।


জয়দ্বীপ উপজেলার দেওকলস ইউনিয়নের মিরপুর (সরদারপাড়া) গ্রামের মৃত পুতুল সরকারের ছেলে। দীর্ঘদিন ধরে উপজেলা সদরে ‘বিজয় কম্পিউটার’র নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছিলেন তিনি।


জিডিতে বলা হয়, গত শনিবার দুপুরে ব্যবসায়িক কাজে সিলেট শহরে যান জয়দ্বীপ। ওইদিন রাতে ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বাড়িতেও ফিরেননি তিনি। এরপর থেকে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরে একে একে চার দিন পেরিয়ে গেলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি আর।


উদ্ধারের পর জয়দ্বীপ পুলিশকে জানান, নিখোঁজের দিন তিনি ব্যবসায়িক কাজে সিলেট গেলে কদমতলী থেকে তাকে কে বা কারা অপহরণ করে নিয়ে যায়। 


এরপর এ কয়দিন চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে রাখে। পরে স্বাভাবিক ভাবেই শুক্রবার মধ্যরাতে তাকে নাজির বাজারে ছেড়ে যায়!


স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, ৮ দিন পর তাকে অক্ষত অবস্থায় পার্শ্ববর্তী এলাকায় স্বাভাবিক পাওয়া নিয়ে জনমনে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। এটি অপহরণ না সেচ্ছায় আত্মগোপন এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে।


এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, জয়দ্বীপকে অক্ষত উদ্ধার করা হয়েছে।

বিষয়টি অপহরণ না অন্যকিছু? তা খতিয়ে দেখছি বলে তিনি সাংবাদিকদের জানান।