ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

এমপি শাহে আলম'র বিরুদ্ধে অপপ্রচারের তিব্র নিন্দা জানায় উজিরপুর কেন্দ্রীয় মন্দির

#

তালহা জাহিদ, বরিশালঃ

২৯ জানুয়ারি, ২০২২,  12:22 AM

news image

সাম্প্রতিক সময়ের বানারীপাড়ায় বরিশাল ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহে আলম এমপি এর বিরুদ্ধে অপপ্রচারের তিব্র নিন্দা জানায় উজিরপুর সার্বজনীন কেন্দ্রীয় কীর্তন আঙিনা ও শ্রীগুরু মন্দির।


এব্যাপারে উজিরপুর সার্বজনীন কেন্দ্রীয় কীর্তন আঙিনা ও শ্রীগুরু মন্দিরের সভাপতি ও উপজেলা পূজা উদযাপন কমিটির সিনিয়র সহ সভাপতি বাবু বরুণ মিত্র জানান, সাম্প্রতিক সময়ের বরিশাল ২ আসনের মাননীয় সংসদ সদস্য, অসাম্প্রদায়িক জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সফল সভাপতি, ক্লিন ইমেজ আলহাজ্ব মোঃ শাহে আলম এমপি 'র বিরুদ্ধে একটি কুচক্রী মহল স্বীয় স্বার্থ হাসিল করার চেষ্টায় সংখ্যালঘু সম্প্রদায়ের গুটি কয়েক ভাড়া করা লোক দিয়ে সাংবাদিক সম্মেলন করে জনপ্রিয় সাংসদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। এই অপপ্রচারের বিরুদ্ধে তিব্র নিন্দা প্রকাশের সাথে সাথে তদন্ত সাপেক্ষে ওই সকল অপপ্রচারকারী কুচক্রী মহল ও দুষ্ট চক্রকে আইনের আওতায় আনার দাবি জানান।


 এছাড়াও তিনি আরো জানান, উজিরপুর সার্বজনীন কেন্দ্রীয় কীর্তন আঙিনা ও শ্রীগুরু মন্দিরে জমি সংক্রান্ত সহ নানাবিধ জটিলতা যা স্বাধীনতার পর থেকে দির্ঘ ৪৮ বছর যাবত চলমান ছিলো যা উজিরপুরের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের কাছে বিষ ফোড়ায় পরিনত হয়েছিলো, তখন সয়ং উপস্থিত থেকে ও নেতৃত্ব দিয়ে সেই সমস্যা সমাধান করে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ছিলেন মাননীয় সাংসদ আলহাজ্ব মোঃ শাহে আলম এমপি। উজিরপুর - বানারীপাড়ার হিন্দু সম্প্রদায়ের সকল পূজা-পার্বণ  ও অনুষ্ঠানে মাননীয় সাংসদের উপস্থিতি ও অংশগ্রহণে উদযাপন করা হয়। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের নাম ব্যবহার করে স্বার্থান্বেষী মহল যে সস্তা অপরাজনীতি করছে তার প্রতি তিব্র নিন্দা প্রকাশ করেন সকলে।'