ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

প্রধানমন্ত্রী সাধারণ মানুষের জন্য সর্বদাই চিন্তা করেন- জেলা প্রশাসক সুনামগঞ্জ

#

২৮ জানুয়ারি, ২০২২,  1:38 PM

news image

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদাই সাধারণ মানুষের জন্য চিন্তা করেন।  কিভাবে অসহায় দরিদ্র জনগোষ্টির জন্য কিছু করা যায় । গৃহহীন ও ভূমিহীনদের কিভাবে পুনর্বাসন করা যায় সেসব নিয়েই বিভিন্ন পরিকল্পনা করেন । সেই অনুযায়ী সারা দেশের গৃহহীন ও ভূমিহীনদের জন্য গৃহ নির্মাণ করে সুন্দর ঘর উপহার দিয়েছেন।  অসহায় দরিদ্র জনগোষ্টির  জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বিভিন্ন সময় নানা রকম সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন।  সাধারণ মানুষ ও খুব খুশি তারা প্রধানমন্ত্রীর জন্য প্রাণ ভরে দোয়া করেন।  

শুক্রবার সকাল ১১ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখার উদ্যোগে ১০০ জন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ কালে জেলা প্রশাসক এসব কথা বলেন।  খাদ্য সামগ্রীর মধ্যে ১০  কেজি চাল, ১কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ২ কেজি চিড়া, ১  লিটার তেল ও এক প্যাকেট নুডুলস সহ জনপ্রতি সাড়ে ১৬ কেজি খাদ্য সামগ্রী বিতরণ করেন।  এ সময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্ম কর্তা মোহাম্মদ সফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সাংবাদিক শামস শামীম সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫শ প্যাকেট খাদ্য সামগ্রী পেয়েছি। আজ ১শত দৃষ্টি প্রতিবন্ধীদের দিয়েছি।  দিরাই উপজেলার অনাথ ও মুচি সম্প্রদায়ের মানুষ কে ১ শত এবং বাকী গুলো অন্যান্য উপজেলায় বিতরণ করা হবে।