ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ঝিকরগাছায় ছিন্নমূল ও হত দরিদ্র পরিবারের মাঝে স্বপ্ন সংগঠনের শীতবস্ত্র বিতরণ

#

২৭ জানুয়ারি, ২০২২,  3:57 PM

news image

যশোরের ঝিকরগাছায় উপজেলার মধ্যে বাছাই করা ছিন্নমূল ও হত দরিদ্র পরিবারের মাঝে স্বপ্ন সংগঠনের মাধ্যমে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ জানুয়ারী) রাত ১০টার পরে রাতের আধারে ঝিকরগাছা বাজার সহ বিভিন্ন এলাকায় ছিন্নমূল ও হত দরিদ্র পরিবারের মাঝে প্রায় শতাধিত শীতবস্ত্র বা কম্বল বিতরণ করেছেন স্বপ্ন সংগঠন। ২০২১ সলে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে একটি নতুন দিনের সূচনা তৈরী করার লক্ষ্যে ব্লাড ডোনেশন ক্যাম্পেইন, পরিবেশ ও জনসচেতনতামূলক কার্যক্রম, এতিম,ছিন্নমূল শিশু এবং অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে সহায়তা প্রদান করছে স্বপ্ন নামক সংগঠনটি। স্বপ্ন সংগঠনের সুমন কবীর, নয়ন হোসেন, সাকিব হোসেন, প্রিন্স কবীর, সুজন হোসেন এই পাঁচ তরুণ উদ্যোক্তাদের হাত ধরে এলাকার তরুণ প্রজন্মের প্রায় শতাধিক সদস্য নিয়ে মানুষের কল্যাণে, সন্ত্রাস, মাদকমুক্ত ও খেলার প্রতি উৎসাহ যোগাতে কাজ করেছে। স্বপ্ন সংগঠনের মূল হাতিয়ার হল ফ্রি ব্লাড বিতরণ, ফ্রি ব্লাড গ্রুপিং সহ সরকারি সর্বপ্রকার নির্দেশনা অনুযায়ী এলাকার মানুষের মাধ্যমে জনসচেতনতা তৈরী করা।