ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

মসিকের উদ্যোগে মাস্ক ক্যাম্পেইন উদ্বোধন করেন মেয়র ইকরামুল হক টিটু

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

২৬ জানুয়ারি, ২০২২,  4:28 PM

news image

করোনা সংক্রমন রোধে ময়মনসিংহ নগরীর ১১ টি জনবহুল স্থানে সচেতনতামূলক মাস্ক ক্যাম্পেইন উদ্বোধন করা হয়। ২৬ জানুয়ারী বেলা ১১ টায় গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এ সময় মেয়র স্থানীয় জনসাধারণ এবং মার্কেটে মাস্ক বিতরণ করেন।


উদ্বোধনকালে মেয়র বলেন, নিজেদের স্বার্থেই সরকারী নির্দেশনা মেনে সবাইকে মাস্ক পরিধান করতে হবে। সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত মাস্ক ক্যাম্পেইন পরিচালনা করে আসছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

উদ্বোধনকালে আরোও উপস্থিত ছিলেন প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ। 

গাঙ্গিনাপাড় ছাড়াও চরপাড়া, মাসকান্দা বাসস্ট্যান্ড, ব্রিজ মোড়, শম্ভুগঞ্জ বাজার, টাউনহল মোড়, নতুন বাজার, রেল স্টেশন মোড়, জিরো পয়েন্ট, ত্রিশাল বাসস্ট্যান্ড এবং বাকৃবি শেষ মোড়েও মাস্ক সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তাগণ এ ক্যাম্পেইনে মাস্ক বিতরণ করেন। এ ক্যাম্পেইনের মাধ্যমে ৩০ হাজার মাস্ক বিতরণ করা হয়।