ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

যুক্তরাজ্যে ছাতকের শিক্ষার্থী আরমান মোহাম্মদ শাহজীদের কৃতিত্ব

#

সেলিম মাহবুব, ছাতক প্রতিনিধিঃ

২৬ জানুয়ারি, ২০২২,  4:22 PM

news image

যুক্তরাজ্যের বিখ্যাত কুইনমেরী বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং ও অর্থনীতি বিষয়ে মাস্টার্স পরীক্ষায় কৃতিত্বপুর্ণ ফলাফল অর্জন করেছে ছাতকের আরমান মোহাম্মদ শাহজীদ। সে দক্ষিণ খুরমা ইউনিয়নের পরশপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী কমিনিটি নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও যুক্তরাজ্য আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক  সাবেক ছাত্রনেতা সুজন মিয়া শাহজীদ ও ডাইভিং ইন্সট্রাক্টর এন্ড বিজনেস ওম্যান আলেয়া শাহজীদের প্রথম পুত্র। আরমান মোহাম্মদ শাহজীদ ভবিষ্যতে অর্থনৈতিক বিষয়ে উচ্চতর ডিগ্রী অর্জন করে বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে আগ্রহী। এর আগে ২০২০ সালে যুক্তরাজ্যে বিজনেস ম্যানেজমেন্ট এবং ফিনান্স বিষয়ে অনার্স (সম্মান) ডিগ্রি পরীক্ষায় কৃতিত্বপুর্ণ ফলাফল অর্জন করে আরমান মোহাম্মদ শাহজীদ দেশ-বিদেশে পিতা-মাতার জন্যে সুনাম বয়ে এনেছিলো। এদিকে, একই বছর জিসিএসই পরীক্ষায় লন্ডনে কৃতিত্বপুর্ণ ফলাফল অর্জন করেছিলো আরমান শাহজীদের বোন সায়মা ফাতেমা শাহজীদ। সায়মাও ভবিষ্যতে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রী নিতে চায়।সন্তানদ্বয়ের উজ্জ্বল ভবিষ্যত কামনায় সর্বমহলে দোয়া কামনা চেয়েছেন তাদের সুযোগ্য পিতা এসএম সুজন।