ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

দোয়ারাবাজারে ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

#

২২ জানুয়ারি, ২০২২,  7:36 PM

news image

সুনামগঞ্জেন দোয়ারাবাজারে আবু ছায়েদ (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পূর্ব গিলাতলী গ্রামের বাসা বাড়ি হাওরের ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার করে দোয়ারাবাজার থানা পুলিশ। সে একই গ্রামের দুলাল মিয়ার ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নিজেদের গরু হাওরে চড়াতে যায় আবু ছায়েদ। বিকেলে গরু বাড়ী আসলেও সে বাড়ী ফিরেনি। রাতে পরিবার খোঁজাখুঁজি করার পরে শনিবার সকালে তার বাড়ীর পাশে গ্রামের একটি ধান ক্ষেতে তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের লোকজন জানান, সে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলো। তবে আবু ছায়েদের মৃত্যু বিষয়ে কেউ পরিস্কার কিছু বলতে পারেনি।



দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)দেব দুলাল ধর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।