ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ময়মনসিংহ কাশর নদীর ধারে প্রশাসনের উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

২২ জানুয়ারি, ২০২২,  6:52 PM

news image

ময়মনসিংহ নগরীর কাশর উওরা এলাকায় ময়মনসিংহ  জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ নদ দখল এর অভিযোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে আলী আহমেদ ফিরোজ ও মানিক মিয়ার নির্মাণাধীন স্থাপনা ভেঙে দেওয়া হয়। গত ২১ জানুয়ারী (শুক্রবার) বিকেল ৫ টায় ময়মনসিংহ সদর ভূমি অফিসের অন্তর্গত কাশর মৌজা এলাকায় অবৈধ নদ দখল উদ্ধার ও স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ  জেলা প্রশাসন  এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এটিএম আরিফ ও ময়মনসিংহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট্র  এইচ এম ইবনে মিজান। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সেলিম হাসান ও পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোঃ ইকতিয়ার উদ্দিন ভূঁইয়া সহ জেলা প্রশাসনের ও সদর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীগন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ। অভিযান পরিচালনা করে অবৈধ নদ দখল করায় মানিক মিয়ার বাড়ি সহ ভাড়াটিয়াদের ঘর ভেঙে দেওয়া হয়। 


এ সময় আরোও উপস্থিত ছিলেন মসিক নগরীর ০২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি এম এ মতিন। সে সময় তিনি প্রশাসনের ভাংচুর অভিযানের প্রেক্ষিতে প্রশাসনের কাছে পূর্ব নোটিশ এবং ভাংচুরের অনুমতি পত্র দেখতে চান এবং বললেন আপনাদের এই অভিযান বন্ধের দিনে আইন সংগত নয়। তখন প্রশাসন কাগজ পত্র না দেখাতে পেরে দ্রুত চলে যান ও পরবর্তী সময়ে প্রশাসনিক ব্যবস্হা নিবে বলে চলে যান। এ বিষয়ে ভূমির মালিকানা দাবিদার ও ঘরের মালিক মানিক মিয়া ও আলী আহম্মেদ ফিরোজ জানান, আমরা আমাদের মালিকানাধীন ভূমিতে স্থাপনা ও ঘর নির্মাণ করছিলাম কিন্তু প্রশাসন আমাদেরকে কোন সময় না দিয়ে আমাদের নির্মাণাধীন স্থাপনা ও ঘরগুলো বার বার ভেঙ্গে দিয়েছে ফলে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। বংশধর হিসেবে আমরা ভূমির প্রকৃত মালিকানা দাবিদার এজন্য আমাদের ভূমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।