ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

প্রতীক বরাদ্দের আগেই নৌকার পোস্টার দেওয়ালে

#

আক্তারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁওঃ

২২ জানুয়ারি, ২০২২,  6:48 PM

news image

 ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ও বরগাঁও ইউনিয়নে সপ্তম ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামি ৭ ফেব্রুয়ারি।

তফশিল ঘোষণার পর জেলা নির্বাচন কমিশন এরই মধ্যে প্রার্থীদের যাচাই বাছাই কার্যক্রম শেষ করেছেন। 

আগামি ২৩ ফেব্রুয়ারি রবিবার নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ দেবে। তারপর আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণায় নামবেন প্রার্থী ও সমর্থকগণ। 


কিন্তু প্রতীক বরাদ্দের একদিন আগেই ২২ ফেব্রুয়ারি শনিবার সেনুয়া ইউনিয়নের দেয়ালে দেয়ালে লাগানো হয়েছে আ:লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী নোবেল কুমার সিংহের নির্বাচনী পোষ্টার। 


সংবাদ কর্মীরা দেয়ালে লাগানো পোস্টারের ছবি তুলতে গেলে তাদের অকথ্য ভাষায় গালাগাল করে বাধা দেন ওই প্রার্থীর এক সমর্থক।


ইউনিয়নের ভোটার সালেহা বেগম বলেন, আওয়ামী লীগ ক্ষমতাশীন দল। তাদের সবচেয়ে বেশী নিয়ম কানুন মানা উচিৎ। প্রতীক বরাদ্দের আগে এমন ভাবে প্রতীকসহ পোস্টার লাগানো নিয়ম পরিপন্থী।


 চশমা প্রতিক চাওয়া চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম বলেন, নৌকার প্রতীক তিনি দল থেকে পেয়েছেন নির্বাচন কমিশন তাকে এখনো পোস্টার লাগানোর অনুমতি দেয়নি। তাহলে কোন ক্ষমতা বলে দেয়ালে নৌকা প্রতীকের পোস্টার লাগানো হয়েছে?


এ বিষয়ে আ.লীগ মনোনিত প্রার্থী নোবেল কুমার সিংহ বলেন, আগামিকাল প্রতীক পাবো। আজকে বাসায় পোস্টার আনা হয়েছে। বাসার কাজের লোকেরা ভোটের আমেজের সাথে এই ভুলটা করেছে। 


এ বিষয়ে সদর উপজেলার নির্বাচন অফিসার রেজাউল করিম বলেন, এখনো প্রতীক বরাদ্দ হয়নি। প্রতীক বরাদ্দের আগে কেউ পোস্টার লাগালে তা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘণ। যদি কোন লিখিত অভিযোগ পাই তাহলে নিশ্চয় ব্যবস্থা গ্রহণ করা হবে।