ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

করোনা সংক্রমণ রোধে ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে মাস্ক ক্যাম্পেইন

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

১৮ জানুয়ারি, ২০২২,  6:02 PM

news image

করোনা সংক্রমণরোধ ও সচেতনতা বৃদ্ধি করতে ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে ময়মনসিংহ নগরীতে মাস্ক ক্যাম্পেইন করা হয়। 

১৮ জানুয়ারী রোজ মঙ্গলবার সকালে নগরীর পাটগুদান ব্রীজ মোড়ে এ মাস্ক ক্যাম্পেইন করা হয়।  ময়মনসিংহ অতিরক্তি পুলিশ সুপার (প্রশাসন) ফজলে রাব্বি এ মাস্ক ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করেন এবং তিনি বলেন করোনার ভয়বাহতা ক্রমেই বাড়ছে। নিজের পরিবার এবং দেশকে ভয়াবহ করোনার কবল রোধ করতে মাস্ক পরিধান করার বিকল্প নেই। তিনি আরোও বলেন, মাস্ক পড়ার পাশাপাশি নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

এ সময় আরোও উপস্থিতত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী,কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ পিপিএম, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, তদন্ত ইন্সপেক্টর ফারুক হোসেনসহ প্রমূখ।

এ সময় ময়মনসিংহ জেলা পুলিশ বিভিন্ন যানবাহনের যাত্রী, চালক,পথচারী,শিশু-বয়স্কসহ সাধারণ মানুষের মাঝে এক হাজার মাস্ক বিতরণ করেন।