ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ময়মনসিংহ ফুলপুর রহিমগঞ্জ স্বতন্ত্রপ্রার্থীর কেন্দ্র ভাংচুরের অভিযোগ

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

১৭ জানুয়ারি, ২০২২,  7:01 PM

news image

আগামী ৩১ জানুয়ারী ময়মনসিংহ ফুলপুর ৭নং রহিমগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী সাবেক চেয়ারম্যান শেখ একরামুল হোসেন পান্না ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছিলেন।


গত রবিবার রাতে ইউনিয়নের দুটি কেন্দ্রে শিমুলতলী ও ধন্তাঘাট কেন্দ্রে নৌকা প্রতীকের আবু সাইদ সরকারের কর্মী সমর্থকগন দুটি কেন্দ্র ভাংচুর ও কর্মীদের মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

ঘটনার পরপরই ফুলপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লা আল মামুন পরিদর্শন করেছেন বলে তিনি এর সত্যতা স্বীকার করেছেন ।

এদিকে স্বতন্ত্রপ্রার্থী অভিযোগ আকারে বলেন তার কর্মী সমর্থকগন বিভিন্নভাবে ভয়ভীতির স্বীকার হচ্ছেন। তিনি থানায় অভিযোগ করেছেন বলে আমাদেরকে  জানিয়েছেন। 

নৌকা প্রতীকের প্রার্থী আবু সাইদ সরকার কে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।