ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

কুড়িগ্রামে ৩৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

#

নয়ন দাস,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

১৬ জানুয়ারি, ২০২২,  9:58 PM

news image

চলমান মাদক বিরোধী অভিযানে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার   করেছে ফুলবাড়ী থানা পুলিশ।


  গ্রেপ্তারকৃতরা  হলেন,নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব বালাটারি গ্রামের গোলাম মোস্তফার ছেলে আঃ জলিল (৩৮) অপর ব্যাক্তি শিমুলবাড়ি ইউনিয়নের রৌশন শিমুলবাড়ি বোর্ডেরহাট এলাকার আ. খালেকের ছেলে মো. সাইফুল ইসলাম বাবু,(১৯)।


পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশের একটি মাদক উদ্ধার কারি অভিযানিক টিম উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের ছড়ার পার নামক স্থানে দুই মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে।তাদের সাথে থাকা কাপর বহনকরা চারটি ব্যাগ তল্লাশি করলে ৩৮ কেজি গাঁজা উদ্ধার হয়।পরে ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে মোটরসাইকেল সহ থানায় নিয়ে আসেন।


এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ,রাজীব কুমার রায় বলেন,গ্রেফতার ওই দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।