ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিশ্বনাথে ‘জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে’ ডেস্ক-বেঞ্চ দিলেন নুনু মিয়া

#

মোঃ আবুল কাসেম, বিশ্বনাথ সিলেটঃ

১৬ জানুয়ারি, ২০২২,  9:40 PM

news image

সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়নে রোববার (১৬ জানুয়ারি) উপজেলার সদর ইউনিয়নের জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৩১ জুড়া ডেস্ক-বেঞ্চ প্রদান করা হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে শিক্ষার ব্যাপক উন্নয়ন হয়েছে। জাতির উন্নতিতে শিক্ষার কোন বিকল্প নেই।


বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মঞ্জুর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অজিত চন্দ্র দেব উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক আব্দুল মতিন।


এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক নাজির হোসেন, শাহী মো. গোলাম মোস্তফা, রোকসানা ইয়াসমিন, কৃষ্ণধন বৈষ্ণব, কামাল হোসেন, নাজমুল ইসলাম, শাকিদুল হক, সাইদুল ইসলাম, সুসত কুমার, আলমগীর হোসেন, আবু আইয়ুব, আবদুল হান্নানসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।