ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশের অভিযানে গ্রেফতার-০৮

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

১৬ জানুয়ারি, ২০২২,  9:12 PM

news image

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে

বিভিন্ন অপরাধে মোট ০৮ জনকে গ্রেফতার করেছে।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের নির্দেশনায় এসআই (নিঃ) ত্রিদীপ কুমার বীর  সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে নগরীর বাঘমারা এলাকা হইতে ধর্ষন মামলার আসামী ১। তাওহীদুল হক (২৩) পিতা-খাইরুল হক, মাতা-নাছিমা হক, সাং-হুজুরীকান্দা, থানা-নকলা, জেলা-শেরপুর, বর্তমান নগরীর বাঘমারা (জনৈক নজরুল ইসলাম এর বাসার ৫ম তলার ভাড়াটিয়া) কে গ্রেফতার করে। 

আরেক অভিযানে এসআই(নিঃ)ত্রিদীপ কুমার বীর নগরীর চরপাড়া এলাকা হইতে প্রতারনা মামলার আসামী ১। মোঃ জাকারিয়া(৩৭), পিতা-আব্দুল ছালাম, মাতা-ছালেকা আক্তার , ঠিকানা-গাইটাল(অংশ)জেলা কারাগার (ঘাইটাল, ২নং ওয়ার্ড) , উপজেলা/থানা-কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জ কে গ্রেফতার করে। 

এছাড়া এসআই(নিঃ)আশিকুল হক  অভিযান পরিচালনা করে নগরীর  সানকিপাড়া এলাকা হইতে যৌতুক মামলার আসামী ১। ফয়সাল আহমেদ (২৭) পিতা-মৃত-ফয়েজ উদ্দিন, মাতা-মাজেদা বেগম, সাং-চর ঈশ্বরদিয়া, ডাকঘর-লাল কুঠির দরবার শরীফ, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করে। এবং কোতোয়ালী মডেল থানা পুলিশ ০৩ টি জিআর পরোয়ানাভূক্ত আসামী সহ অন্যান্য অপরাধে ০৩ জন আসামীদের গ্রেফতার করে। 

উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে ০২টি ওয়ারেন্ট রয়েছে। 

গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।