ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সাংবাদিকের উপড় হামলার ঘটনায় ক্ষমা চাইলেন পিতাপুত্র

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২২,  5:51 PM

news image

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি বাজারে সাংবাদিক রাহাদ হাসান মুন্না’র ব্যবসায়ী প্রতিষ্টানে মদ খেয়ে হামলার অভিযোগে গ্রামের (বিচার) বৈঠকে মাদক মামলায় জেলখাটা আসামী মন্টু মিয়া (৩৫) ও তার পিতা মো.শফিক মিয়া (৫০) এলাকার কয়েক শত লোকের সামনে কান ধরে উঠবস সহ সাংবাদিক রাহাদ হাসান মুন্না’র আত্বীয়-স্বজন ও এলাকার মানুষের কাছে ক্ষামা  চেয়েছে।

শুক্রবার রাত ৯ টার সময় সাংবাদিক রাহাদ হাসান মুন্না’র ব্যবসায়ী প্রতিষ্টানে ডুকে মাদক সেবী মন্টু মিয়া অকথ্য ভাষায় গালিগালাজ সহ হামলা চালায় পরে বাজারের ব্যবসায়ী সহ স্থানীয়দের সহযোগিতায় এ হামলা থেকে রক্ষা পান তিনি।এমন নেক্কার জনক ঘটনায় গোটা এলাকা জুরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

শনিবার সকাল ১০ ঘটিকায় বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের সামনে বাজারের সভাপতি মো.মাহবুব আলমের সভাপতিত্বে এক বিচার বৈঠক হয়।বিচার বৈঠকে দু-পক্ষের সবার উপস্থিতিতে বিচার কার্য শুরু হয়।

বিচার বৈঠকে মাদক সেবী মন্টু মিয়া বাজারের ব্যবসায়ী প্রতিষ্টানে হামলা ঘটনা ও মাদক সেবন করে অকথ্য ভাষায় গালিগালাজ করা প্রমানিক হলে কয়েক শত মানুষের সামনে কান ধরে উঠবস করা সহ এমন কোন কাজে সে আর জরিত হবে না বলে সবার কাছে ক্ষমা চেয়েছে মাদক সেবী মন্টু মিয়া ও তার পরিবার।

এ সময় সাবেক ও চেয়ারম্যান প্রার্থী মো.সবুজ আলম,বাজারের সাধারণ সম্পাদক মো.আনিছ মিয়া,গ্রামের শালিশী ব্যক্তিত্ব মো.আনোয়ার আলী,মো.ছেলাম মেম্বার,সাবেক সচিব মো.সিরাজ মিয়া,শিক্ষক প্রতিনিধি মো.মোশাহিদ আহমেদ,আব্দুর রহমান,নুর ইসলাম,ফখরুল ইসলাম,আলীনুর মিয়া,রেজাউল ইসলাম প্রমুখ সহ এলাকার সর্বস্থরের লোকজন উপস্থিত ছিলেন।   

বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য রাত ১০ টার পর বাজারে কোন মাদক সেবী ডুকতে পারবেনা এমনকি জেল জরিমানা করা হবে বলে আশ্বাস দেন কাউকান্দি বাজার বণিক সমিতি।