ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪ জন

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

১৫ জানুয়ারি, ২০২২,  12:32 AM

news image

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করণে ওসি শাহ কামাল আকন্দের নিদের্শনায় কোতোয়ালী থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা বিভিন্ন অপরাধের দায়ে ০৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


কোতোয়ালি মডেল থানার এসআই (নিঃ) দিদার আলম এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন চরপাড়াস্থ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি শাহ কামাল আকন্দ। গ্রেফতারকৃত আসামীরা হলেন চর ভবানীপুর কোনাপাড়া এলাকার সুরুজ আলীর পুত্র মোঃ রাজিবুল আলম (২২)।

তাহার নিকট হইতে বিভিন্ন সরকারী ঔষধ পাওয়া যায়। 

অপরদিকে এসআই(নিঃ)তানজিল আল আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালী মডেল থানাধীন পাটগুদাম হাজী কাশেম আলী কলেজের পিছন হইতে ডাকাতির চেষ্টা পুরাতন মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে কৃষ্টপুর (মালঞ্চ কলোনী) এলাকার-আঃ আজিজ এর পুত্র মোঃ হিরা মিয়া(৩০)কে গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়াও এসআই(নিঃ) শুভ্র সাহা এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া বরিশাল জেলার বাকেরগঞ্জ থানাধীন দুধলমৌ সাকিন হইতে নারী অপহরন পুরাতন মামলায় এজাহারনামীয় আসামী বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুধলমৌ এলাকার মোঃ মাসুদ মিয়ার পুত্র ইমন মিয়া(২০) এবং এএসআই(নিঃ) রুহুল আমীন এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন দিঘারকান্দা আঞ্চলিক অফিসের সামনে সরকারী পাকা রাস্তার উপর হইতে অন্যান্য মামলার আসামী দিঘারকান্দা এলাকার গিয়াস উদ্দিনের পুত্র মোঃ হারুনুর রশিদ (৪০) কে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।