ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বীরমুক্তিযোদ্ধা শিবলীর মৃত্যু

#

মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধিঃ

১৫ জানুয়ারি, ২০২২,  12:30 AM

news image

যশোর জেলা ছাত্রলীগের সাবেক নেতা টিএন্ডটি কর্মচারী ইউনিয়নের নেতা বীরমুক্তিযোদ্ধা সৈয়দ হাসান শিবলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার বিকেল তিনটা ২০ মিনিটে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি দেশের প্রখ্যাত ভাস্কর বীরাঙ্গনা ফেরদৌসী প্রিয়ভাষিণীর ভাই।তিনি ১৯৭২ সালে যশোর জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন। এরপর তিনি নিয়োগ পান যশোর টিএন্ডটিতে। ২০০৯ সালে তিনি চাকরি থেকে অবসরে যান। শুক্রবার যশোর রেলবাজার জামে মসজিদে বাদ জুম্মা জানাজার পর গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান করেন যশোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মিকাইল ইসলাম। পরে তার মরদেহ কারবালা কবরস্থানে দাফন করা হয়। তিনি অবিবাহিত ছিলেন। মৃত্যুকালে তার অসংখ্য গুণগ্রাহী রয়েছে।বীরমুক্তিযোদ্ধা হাসান শিবলীর জানাজায় উল্লেখযোগ্যদের মধ্যে অংশ নেন যশোর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, রাজেক আহমেদ ও আওয়ামী লীগের শিল্প ও সম্পাদক আতিকুর রহমান বাবু প্রমুখ।