ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

রাজশাহীর মোহনপুর থানা পুলিশের প্রাচীণ বিষ্ণুমূর্তি উদ্ধার

#

১৪ জানুয়ারি, ২০২২,  2:54 AM

news image

রাজশাহীর মোহনপুর উপজেলার করিশা গ্রামের  বিজলিপাড়া থেকে আনুমানিক ২৫ কেজি ওজনের একটি প্রাচীণ মূল্যবান বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে মোহনপুর থানা পুলিশ। ১২ জানুয়ারি বুধবার রাত সাড়ে ১১ টার দিকে খবর পেয়ে উপজেলার করিশা বিজলিপাড়া অবস্থিত মৃত শহর আলীর ছেলে মজিবরের পুকুর সংস্কার করতে গিয়ে মুর্তিটি দেখতে পাই সংস্কারকারিরা।

পরে খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ গিয়ে মুর্তি টি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে মূর্তিটি থানা হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করেছেন মোহনপুর থানা কর্মকর্তা (ওসি)মোহাঃ তৌহিদুল ইসলাম। তিনি বলেন, আমরা আনুমানিক ২৫ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করে থানায় এনেছি। স্থানীয়দের ধারনা এটি ৩'শ বছরের পুরাতন বিষ্ণুমূর্তি। তবে এটি কতটা মূল্যবান কিংবা এর দাম কত হতে পারে তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ। এবিষয়ে রাজশাহী জেলা প্রশাসকের দপ্তরে থানার পক্ষ থেকে আবেদন করা হবে বলে জানান ওসি। তারপর প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের পরীক্ষা নিরিক্ষা শেষে নির্দিষ্ট তথ্য পাওয়া গেলে উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তি সম্পর্কে জানা যাবে।