ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

লক্ষণশ্রী ইউনিয়নে নব-নির্বাচিতদের বরণ অনুষ্ঠান সমপন্ন

#

১৩ জানুয়ারি, ২০২২,  5:06 PM

news image

 লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বর্তমান ইউপি চেয়ারম্যান মো. আব্দুল ওয়াদুদ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার, ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া। এছাড়াও বক্তব্য রাখেন আলহাজ্ব জমিরুন নুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা ফজর আলী, ইউপি সদস্য মনির হোসেন ও আমেনা বেগম।

সভা সঞ্চালনা করেন যুবদল নেতা আশরাফ আলী। কুরআন থেকে তেলাওয়াত করেন মাও. মুজিবুর রহমান। সভার শুরুতেই নবনির্বাচিত ইউপি সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে খায়রুল হুদা চপল বলেন, আমাদের উপজেলা পরিষদের পক্ষ থেকে সদরের সকল ইউনিয়ন পরিষদকে সমানভাবে বরাদ্দ দিয়ে থাকি। আমি চেষ্টা করবো আগামীতে আরও বেশি করে বরাদ্দ প্রদানের। সকলে মিলে করোনা থেকে রক্ষা পেতে সচেতনতার প্রচার চালিয়ে যাবো।