ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বরিশাল জেলা ফেব্রিকেটরস নির্বাচনঃ মনোনয়নপত্র সংগ্রহ করলেন তরুণ ব্যবসায়ী মেহেদী হাসান খান

#

তালহা জাহিদ, বরিশালঃ

১২ জানুয়ারি, ২০২২,  9:30 PM

news image

ব্যবসায়ীক সংগঠন বরিশাল ফেব্রিকেটরস কল্যান সমিতি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বরিশালের খান ট্রেডিং এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী ও বরিশাল অনলাইন প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ মেহেদী হাসান খান।


 আগামী (২৮ শে জানুয়ারি) বরিশাল জেলা ফেব্রিকেটরস কল্যাণ সমিতির নির্বাচন ২০২২ ইং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।


 বুধবার (১২ জানুয়ারি) দুপুর ১:০০ টায় বরিশাল জেলা ফেব্রিকেটরস কল্যাণ সমিতির নির্বাচন অফিস থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।


মোঃ মেহেদী হাসান খান বলেন, আমাদের এই সংগঠনটি বরিশাল জেলার প্রত্যন্ত এলাকার সদস্যদের নিয়ে গঠিত । আমার সহকর্মী ও ব্যবসায়ী ভাইয়েরা আমাকে প্রার্থী হওয়ার অনুরোধ করেছেন তাই আমি এই সংগঠনকে শক্তিশালী ও বেগবান করার যথাসাধ্য চেষ্টা করব এবং আমার সকল সহকর্মী ভাইদের সুখে-দুখে পাশে থেকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করব। তাই আমি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।


এসময় ব্যবসায়ী মোঃ নিরব হোসেন, মোঃ মিন্টু, মোঃ পারভেজসহ জেলার আরও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।'