ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

রাজশাহীতে বিএনপির সমাবেশে স্যান্ডেল ছুঁড়াছুঁড়ি

#

নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি, ২০২২,  6:46 PM

news image


রাজশাহী প্রতিনিধি:-

রাজশাহীর পুঠিয়ায় বিএনপির জেলা সমাবেশে স্যান্ডেল ছুঁড়াছুুড়ির ঘটনা ঘটে। বুধবার বিকেল চারটার দিকে অনুষ্ঠিত সভামঞ্চে , রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন বক্তব্য বক্তব্য দিতে উঠলে  এ ঘটনা ঘটে।এসময় তিনি মঞ্চথেকে দ্রুত নেমে পড়েন তিনি।


প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল তিনটার দিকে বিএনপির জেলা সমাবেশ শুরু হয়। সমাবেশে যোগ দেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রেজভী, চেয়ার পার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির সাবেক সভাপতি নাদিম মোস্তফা, সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রমুখ।


সমাবেশ শুরু হওয়ার পরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দিতে শুরু করেন। একপর্যায়ে বিএনপি নেতা শফিকুল হক মিলনকে বক্তব্য দিতে বলা হয়। তিনি মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে নিচ থেকে কিছু কর্মী-সমথর্করা স্যান্ডেল ছুঁড়াছুঁড়ি করতে শুরু করেন।

এতে মিলন আর বক্তব্য সংক্ষিপ্ত করেই মঞ্চ থেকে নেমে পড়েন।