ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

কুড়িগ্রামে হেডফোন কানে দিয়ে গেম খেলতে গিয়ে ট্রেনে কাটা পড়লো এক কিশোর

#

নয়ন দাস,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

১২ জানুয়ারি, ২০২২,  5:23 PM

news image

কুড়িগ্রামের রাজারহাটে হেডফোন কানে দিয়ে গেম খেলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে রাসেল (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার দিনোবাজার এলাকায় এঘটনা ঘটে।

মৃত রাসেল রাজারহাট উপজেলার দিনোবাজার এলাকার মজিদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা, রেল লাইনে বসে কানে হেডফোন দিয়ে মোবাইলে গেম খেলছিল কিশোর রাসেল। এ অবস্থায় ঢাকাগামী রংপুর এক্সপ্রেসে সংযোগকারী শাটল ট্রেনটি কুড়িগ্রাম থেকে কাউনিয়ায় যাত্রী নিয়ে যাওয়ার পথে ওই ট্রেনে নিচে কাটা পড়ে রাসেল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


বিষয়টি নিশ্চিত করে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার জানান, নিহত ওই কিশোরের বাড়ি রেললাইনের পাশেই। অসাবধানতাবসত ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।