ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

গোবিন্দগঞ্জে হোটেল ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ

#

১২ জানুয়ারি, ২০২২,  5:07 PM

news image

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কের পাশ থেকে আজিজার রহমান মৃধা (৪৫) নামে এক হোটেল ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার কামারদহ ইউনিয়নে রংপুর-ঢাকা মহাসড়কের পাশে বকচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


জানা যায়, আজিজার রহমান মৃধা পৌরশহরের বকচর এলাকার বাসিন্দা। তিনি বাড়ির সামনে হোটেলের ব্যবসা করতেন। তার বাবার নাম মৃত্যু ছলিম মৃধা। আজিজার রহমানের ঘাড়ে মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। 

কামারদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) নব-নির্বাচিত চেয়ারম্যান তৌকির হাসান রচি জানান, আজিজার মহাসড়কের পাশে বকচর এলাকায় হোটেল ব্যবসা করতেন। হোটেলের অদূরে আজিজার রহমানের মরদেহ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ মরদেহটি থানায় নিয়ে যায়।


গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন জানান কেউ তাকে হত্যা করে ফেলে গেছে কিনা তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত করছে। ময়নাতন্তের রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এছাড়া সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।