ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

শিয়াল-কুকুরে ছিঁড়ে খেল নবজাতকের লাশ!

#

১১ জানুয়ারি, ২০২২,  10:39 PM

news image

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ রেলস্টেশনের কাছে একটি নলখাগড়ার ঝোপের পাশ থেকে নবজাতকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১১ জানুয়ারি) পথচারীরা লাশটি দেখতে পায়।


স্থানীয়দের ধারণা, অবৈধ গর্ভধারণের ফলে শিশুটির জন্মের পর পরই মা বা অন্য কেউ শিশুটিকে সেখানে ফেলে গেছে। রাতে শিয়াল-কুকুর শিশুটির শরীরের বিভিন্ন অংশে কামড়ে ছিলে খেয়েছে। স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে পাশের জমিতে দাফন করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, বিষয়টি তাঁর জানা নেই। তবে জায়গাটি রেলওয়ের হওয়ায় রেল পুলিশ এ বিষয়ে পদক্ষেপ নেবে।