ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তানোরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

#

১০ জানুয়ারি, ২০২২,  10:58 PM

news image

রাজশাহীর তানোরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর ৫৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়েছে। জানা গেছে আজ ১০ জানুয়ারী সোমবার তানোর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্সমাল্য অর্পন,বিশাল আনন্দ র্যালি করে, তানোর থানা মোড়ে পথসভা আয়োজন করা হয়।

তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকারের সঞ্চালনায় ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শরীফ খাঁনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান সোনীয়া সরদার ও আবু বাক্কার, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা ও

সম্পাদক আমির হোসেন আমিন, উপজেলা যুবলীগের সম্পাদক জুবায়ের ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহাব হোসেন লালু, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান, আইনবিষয়ক সম্পাদক এ্যাডঃ সাজেমান আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক তোফাজ্জুল হোসেন খাঁন, নির্বাহী সদস্য ও সরনজাই ইউপি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবু সাঈদ সরকার, কামারগাঁ ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ, চাঁন্দুড়িয়া ইউপি আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান মুজিবুর রহমান, বাধাঁইড় ইউপি আওয়ামী লীগ সম্পাদক ও চেয়ারম্যান আতাউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল বাসার সুজন, রবিউল ইসলাম মাষ্টার, বদিউজ্জামান নয়ন, মোর্শেদুল মোমেনিন রিয়াদ, রামিল হাসান সুইট ও মাহাবুর রহমান মাহাম প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।