ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

নোয়াখালীর ভাসানচরে ইয়াবাসহ মা-ছেলে আটক

#

মোঃ মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধিঃ

১০ জানুয়ারি, ২০২২,  10:16 PM

news image

নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে মাদক ব্যবসায়ী মা-ছেলেকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। রোববার (৯ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ২৩ নম্বর ক্লাস্টার থেকে তাদের আটক করা হয়। আটক রোহিঙ্গারা হলেন- জামাল উদ্দিনের স্ত্রী খতিজা খাতুন ও তার ছেলে সৈয়দ নূর। ভাসানচর থানার দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) অরুণ মিত্র সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই ক্লাস্টারে অভিযান চালায় এপিবিএন সিভিল টিম। এ সময় ঘর থেকে ২৫০পিস ইয়াবাসহ এক মা ও তার ছেলেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে এপিবিএন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। আসামিদেরকে হাতিয়া কোর্টে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।