ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

টঙ্গীতে স্কুল ছাত্রীর বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু!

#

আব্দুল খালেক সুমন, গাজীপুরঃ

১০ জানুয়ারি, ২০২২,  10:14 PM

news image

টঙ্গীতে কোচিং করতে এসে রহিমা আক্তার (১২) নামে এর স্কুল ছাত্রী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। নিহত রহিমা বরিশাল জেলার হিজলা থানার চড়দিভূয়া গ্রামের আবুল কালামের মেয়ে। বর্তমানে টঙ্গীর এরশাদ নগর ৩ ব্লাকে পরিবারসহ বসবাস করতেন। সে স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। সোমবার ১০ই জানুয়ারি এরশাদ নগার ৩নং ব্লাকের মৃত মোমিন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।


এলাকাবাসী জানায়, রহিমা আক্তার দুপুর আড়াইটায় মোমিন মিয়ার বাড়ির নিচ তলায় নুপুরের কাছে কোচিং করতে আসে। পরে বিকাল সাড়ে তিনটায় নুপুর সকলকে ছুটি দিয়ে তার বাসায় চলে আসে। এর কিছুক্ষন পর ওই বাড়ির ছাদ থেকে পুড়া গন্ধ ও ধোয়া বের হতে থাকে। পুড়া গন্ধ ও ধোয় দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। এলাকাবাসীসহ পুলিশ ছাদে উঠে দেখে রহিমা বিদ্যুৎতের ১১ হাজার বোল্টের তারের সাথে ঝুলে আছে। পরে পুলিশ ডেসকোর সহাযোগীতায় রহিমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাভেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।