ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

হিজরাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মনিরা সুলতানা, এমপি

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

১০ জানুয়ারি, ২০২২,  6:33 PM

news image

ময়মনসিংহের সেতু বন্ধন কল্যাণ সংঘ এর আয়োজনে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি-২০২২ ইং এর আওতায় হিজরা (তৃতীয় লিঙ্গ)  জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করেন মনিরা সুলতানা এমপি।গত ১০ জানুয়ারী রোজ সোমবার সকাল ১১ টায় ময়মনসিংহ নগরীর কাচারিঘাটের সেতু বন্ধন কল্যাণ সংঘের কার্যালয় প্রাঙ্গনে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন সংরক্ষিত আসনের  জাতীয় সংসদ সদস্য মনিরা সুলতানা এমপি। ময়মনসিংহ সেতু বন্ধন কল্যাণ সংঘের সভাপতি জয়িতা তনু এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রায় দেড় শতাধিক হিজরা (তৃতীয় লিঙ্গ)জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি মনিরা সুলতানা বলেন  আজ ১০ জানুয়ারী আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যার্বন দিবস আর এই দিবসে বঙ্গবন্ধুকে স্মৃতিতে রাখার জন্য আজ আমি এ কম্বল বিতরণ করে যাচ্ছি। আপনরা সবাই দোয়া করবেন যেন সব সময়ই ভাল কাজ করে যেতে পারি। শীতবস্ত্র বিতরণে কর্মসূচির প্রথমেই প্রধান অতিথি মনিরা সুলতানা এমপি কে ময়মনসিংহ সেতু বন্ধন কল্যাণ সংঘের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর  এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।