ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যার্বতন দিবস উপলক্ষে এমপি শাহে আলমের পুষ্পার্পণ

#

তালহা জাহিদ, বরিশালঃ

১০ জানুয়ারি, ২০২২,  3:27 PM

news image

আজ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বানারীপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহে আলম এমপি। 


এসময়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ'র সভাপতিত্বে  উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ মাওলাদ হোসেন ছানা, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. সুভাষ চন্দ্র শীল ' সহ বানারীপাড়া উপজেলার আওয়ামী লীগের ও অঙ্গ সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।


এসময়ে দিনের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গভীর শ্রদ্ধার সাথে পুষ্পার্ঘ্য অর্পণের পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন, "স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ফেরার দিনটি শ্রদ্ধায়, ভালোবাসায় প্রতিবছর স্মরণ করে জাতি। মহানায়কের ফেরার সেই ঐতিহাসিক দিবস আজ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সন্ধিক্ষণে এবার উৎসব-উদ্দীপনার সঙ্গে দিবসটি উদ্‌যাপিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে সবই হচ্ছে সীমিত পরিসরে। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন ও নয়াদিল্লি হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই দিনের অপরাহ্ণে বঙ্গবন্ধুকে বহনকারী বিমানটি যখন তেজগাঁও বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে, তখন অগণিত জনতা মুহুর্মুহু হর্ষধ্বনি ও গগনবিদারী ‘জয় বাংলা’ স্লোগানে স্বাগত জানান প্রিয় নেতাকে। বঙ্গবন্ধু বিমানবন্দর থেকে সরাসরি চলে যান সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান)। সেখানে লাখো মানুষের উদ্দেশে দেওয়া ভাষণে মুক্তিযুদ্ধে বিজয়ের জন্য দেশবাসীকে অভিনন্দন এবং যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তোলার কাজে সবাইকে আত্মনিয়োগ করার আহ্বান জানান বঙ্গবন্ধু। তিনি এই বাঙালি জাতিকে নিয়ে যে সপ্ন দেখেছিলেন, রাজনৈতিক দির্ঘ পথ পরিক্রমা পারি দিয়ে শক্ত নেতৃত্বে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সেই স্বপ্ন পুরোন করেছেন, তারই যোগ্য উত্তরসূরী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার।