ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

উপকূলীয় অঞ্চলে বনজীবীদের দুঃখ দেখার কেউ নেই

#

মোঃ মনিরুজ্জামান জুলেট,সাতক্ষীরা প্রতিনিধিঃ

১০ জানুয়ারি, ২০২২,  3:23 PM

news image

সাতক্ষীরা রেঞ্জের অধিকাংশ ইউনিয়ন  উপকূলীয় এলাকা, এই এলাকার সাধারণ মানুষেরা সুন্দরবনের উপর নির্ভরশীল হয়ে আছে।জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাস কাকড়ার পাস বন্ধ হবাই জেলে বাওয়ালীদের অভাব অনাটানে দিন কাটছে তাদের এই দুঃখ দেখার মত কেউ নেই।তবে বনবিভাগ বৈধভাবে সাদা মাছের পাস পারমিট দিচ্ছে সে টি  শর্ত সাপেক্ষে অভয়ারণ্য এলাকায় তারা যেতে পারবেনা আইনি বাধা এভাবে যদি চলতে থাকে তাহলে উপকূলীয় মানুষের দুঃখ দুর্দশার শেষ নেই। সুন্দরবনের ভেতর অধিকাংশ জায়গা অভয়ারণ্য করা হয়েছে। তাহলে জেলে বাওয়ালীরা মাছ ধরবে কোথায় সাতক্ষীরা রেঞ্জের অধিকাংশ জেলে বাওয়ালীদের সাথে কথা হলে তারা বলেন  সাতক্ষীরা রেঞ্জের অধিকাংশ জাগা অভয়ারণ্য করাই আমরা হতাশ হয়ে পড়েছি, যে এলাকায় মাছ বা কাঁকড়া বেশি হয় সেই এলাকা সবিই অভয়ারণ্য হিসেবে ঘোষণা দিয়েছে,আর এই ঘোষণার পর থেকে  বনবিভাগ খুবই  তৎপরতায় রয়েছে।যার কারণে আমরা অভয়ারণ্য এলাকায় যেতে পারিনা,সুন্দরবনের ভেতর যে এলাকা বৈধ করা হয়েছে,সেই  এলাকায়  মাছ কম জেলে বেশি এমনটাই বলেন অসহায় জেলে বাওয়ালীর। তারা আরোও বলেন আমাদের এলাকায় তেমন ধরনের কোন কল কারখানা নেই যে আমরা সেকানে কাজ করে জীবিকা নির্বাহ করবো আমাদের জীবিকা নির্বাহ করার একটাই পথ সেটি হলো সুন্দরবন আমরা এই পেশা কখনো ছাড়তে পারবো না।