ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
জুড়ীতে নির্বাচনী সহিংসতার উদ্দেশ্যে জামায়াতের মজুদ‌ করা লাঠিসোঁটা উদ্ধার স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ছাতক বাগবাড়ী মডেল সঃ প্রাঃ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুক্তিযোদ্বা সন্তান সহিদুল ইসলামকে বরণ

#

সেলিম মাহবুব, ছাতক প্রতিনিধিঃ

০৯ জানুয়ারি, ২০২২,  5:48 PM

news image

ছাতক শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীট বাগবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নব নির্বাচিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সহিদুল ইসলামকে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির টানা দু’ বারের নির্বাচিত সফল সভাপতি শাহীন চৌধুরীর অকাল মৃত্যুতে সভাপতির পদ দীর্ঘদিন শূন্য অবস্থায় ছিল। বর্তমানে যোগ্য ব্যক্তি হিসেবে সহিদুল ইসলাম বাগবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হন। বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মাসুম মিয়া। এ সময় প্রধান শিক্ষক নিত্য রঞ্জন দাস, ব্যবস্থাপনা কমিটির বিদ্যােৎসাহী সদস্য, পৌর আওয়ামীলীগ নেতা সাব্বির আহমদ, অভিভাবক সদস্য কুহিন চৌধুরী, শিক্ষানুরাগী সদস্য সুনিয়া বেগম, ও শিক্ষক প্রতিনিধি মাওলানা ইমাদ উদ্দিন মানিক সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।