ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ময়মনসিংহে জাকের পার্টির বিভাগীয় দাওয়াতী ইসলামী মহাসমাবেশ অনুষ্ঠিত

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

০১ জানুয়ারি, ২০২২,  12:54 AM

news image

মহা-পবিত্র বিশ্ব উরস শরীফ-২০২২ ইং উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় দাওয়াতী ইসলামী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। গত ৩১ ডিসেম্বর শুক্রবার নগরীর টাউন হল প্রাঙ্গণে ময়মনসিংহ বিভাগীয় জাকের পার্টির আয়োজনে মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী। সভার শুরুতেই প্রধান অতিথি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা ও স্বাধীনতা যুদ্ধে যারা নিহত হয়েছেন তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বক্তব্যে বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ক্ষমতায় যাওয়ার নামে কোন ষড়যন্ত্র বা বিশৃঙ্খলা সৃষ্টি না করা যাবে না, দেশের সুনাম অর্জনে সকলের প্রতি আহ্বান জানান। ফয়সল মুজাদ্দেদী আরও  বলেন, সংবিধান মোতাবেক নির্বাচন হবে এবং জাকের পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে। জাকের পার্টিকে বাদ দিয়ে নির্বাচন হতে পারে না। তরিকত ও ধর্মের ভক্তগণদের উদ্দেশ্যে বলেন, ইসলাম শান্তির ধর্ম, জাকের পার্টি কোন ষড়যন্ত্র বা বিশৃংখলা পছন্দ করে না, ভবিষ্যতে করবেও না। কোরআন ও হাদিস মোতাবেক এবং রসূল (সাঃ) এর জীবন অনুসারী হয়ে সকলকে চলার আহ্বান জানান। সমাবেশে সভাপত্বিত করেন ময়মনসিংহ বিভাগীয় জাকের পার্টির সভাপতি সেলিম আল-দীন। পরিশেষে মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২২ ইং উপলক্ষে কেক কাটেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী।